রোয়াংছড়িতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা
০২ জুলাই ২০১৯, ০৮:৩৯ পিএম
বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা আওয়ামী লীগের ৩ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পুরানো কমিটিকে বহাল রেখে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাল্টিপারপাস মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দে সম্মতি ক্রমে নতুন আহ্বায়ক কমিটি পুহ্লাঅং মারমাকে সভাপতি ও জনমজয় তঞ্চঙ্গ্যাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মিয়র মো: ইসলাম বেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ,সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মারমা, মোজাম্মেল হক বাহাদুর,পৌর কন্সিলর অজিত কান্তি দাশ,জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রু মারমা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অং¤্রাচিং মারমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন ত্রিপুরা। এছাড়া ইউনিয়ন,জেলা ও উপজেলা সকল নেতৃত্রী বৃন্দের উপস্থিত ছিলন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় প্রধান অতিথি মো: ইসলাম বেবী বক্তব্যে বলেন ত্রি-বার্ষিক সম্মেলনে প্রস্তুতি সভায় এই নতুন গঠিত আহ্বায়ক কমিটিতে যারা কমিটি সদস্য হয়েছেন তারা আগামী ৩ মাসে মধ্যে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করতে। নতুন পূণাঙ্গ গঠিত কমিটি দিয়ে আগামী পথ চলা প্রিয় নেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহŸান জানান।




















