রোয়াংছড়িতে অর্ধদিবস হরতাল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ মে ২০১৯, ০৩:৩১ পিএম


রোয়াংছড়িতে অর্ধদিবস হরতাল

রোয়াংছড়িতে বান্দরবান পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদে আজ ২৬ মে অর্ধদিবস হরতাল ডেকেছেন আওয়ামী লীগ।

গতকাল এক জরুরী বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করেছেন বান্দরবান জেলা আওয়ামী লীগ।

বান্দরবান জেলা আওয়ামীলীগের নির্দেশে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি চহ্লামং মারমা রোয়াংছড়ি বাজারে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা চথোয়াই মং মারমা হত্যার প্রতিবাদে রবিবার ২৬ মে ২০১৯ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত অর্ধদিবস হরকাল পালন করা হবে। এর আগে শনিবার ২৫মে দুপুরে বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নের জর্ডান পাড়ার কাছে শিলক খালের আগা থেকে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াইমং মারমা'র লাশ উদ্ধার করা হয়। গত বুধবার ২২ মে ২০১৯ রাতে উজিমুখ পাড়ার খামার বাড়ি থেকে সন্ত্রাসীরা অপহরণ করা হয়।

Ads