রোয়াংছড়িতে শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক কার্যক্রম দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা
০৮ মে ২০১৯, ০৬:০২ পিএম
বান্দরবান জেলার তথ্য অফিস আয়োজনে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের কর্তৃক সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে উপজেলা পরিষদের মিলনায়তনে দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার সকাল ১০টা। এ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, জেলা তথ্য অফিসার মো: কে.এম. খালেক বিন জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মংহ্লা প্রæ মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: তানজি আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো: নুরনবী প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণসহ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, স্থানীয় ধর্মগুরুদের উপস্থিত ছিলেন।






























