লামা উপজেলা চেয়ারম্যানের গাড়ির সাথে সিএনজি সংঘর্ষ: নিহত-২
৩১ মার্চ ২০১৯, ০৮:৫৯ পিএম
লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী গাড়ির সাথে সিএনজি সংঘর্ষে ২জন নিহত ও ৪ জন আহত হয়েছে। রবিবার (৩১ মার্চ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাত সেলিমা কাদের ডিগ্রী কলেজের সামনে এই দূর্ঘটনাটটি ঘটেছে।
নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল আজিজ (৩৫) ও তার শিশু কন্যা আছিয়া আক্তার (৩)। এঘটনায় আহত হয়েছেন- লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী (৪৯), তার পুত্র অংকিয় চৌধুরী (৮), নিহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম (২৩) ও অটোরিকশা চালক মো. কাঞ্চন।
সূত্রে জানা গেছে, দূর্ঘটনায় ৪ জন গুরুতর আহত অবস্থা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষনা করেন এবং চিকিৎসা অবস্থায় শিশু কন্যা আছিয়া আক্তার মারা যায়। আহত তাহেরা বেগম ও অটোরিকশা চালক মো. কাঞ্চনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এবং চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী ও তাঁর পুত্র অংকিয় চৌধুরীকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।




















