লামায় সাংবাদিকদের নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং
৩১ মার্চ ২০১৯, ০২:৫৬ পিএম
বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠিকে সম্পৃক্তকরণের লক্ষ্যে লামা তথ্য অফিস স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে। শনিবার (৩০ মার্চ) সকালে তথ্য অফিসে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
তথ্য অফিসের বহিরাঙ্গণ কর্মসুচির আওতায় রবিবার (৩১মার্চ) উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানটিকে বহুল প্রচারের লক্ষ্যে এই প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী। এসময় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেলা পারভিন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, রিপোর্টার্সক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন প্রমুখ। প্রেস ব্রেফিং এ লামার প্রিন্ট ও ইলেকট্রনিক্স সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তব্যে তথ্য অফিসার বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তোরনের মানদন্ড ‘মাতাপিছু আয় ১২৩০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মানব সম্পদ সূচক ৬৬, অর্থনৈতিক ভঙ্গরতা সূচক ৩২’র কম। বাংলাদেশ প্রথম দপে সল্পোন্নত দেশের এই তিনটি শর্তই পূরণ করেছে। এছাড়া পদ্মাসেতু নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা, রাস্তাঘাট, ব্রজিকালভার্ট, বিদ্যুৎ উৎপাদন ও বিতরন, শিক্ষা, চিকিৎসা, আর্থ-সামাজিক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সাফল্য তুলে ধরেন।




















