রোয়াংছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ মার্চ ২০১৯, ০৯:৩২ পিএম


রোয়াংছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

বান্দরবানের রোয়াংছড়িতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা মধ্যেদিয়ে পালিত জাতীয় গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকাল অনুষ্ঠিত আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মো: নুুুুরনবী সঞ্চচালনায় রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও বিডিপি কমান্ডার মো: তানজির আজাদ,উপজেলা শিক্ষা অফিসার মো: আবু ছালে সরকার, জনস্বাাস্থ্য প্রকৌশলী মো: সৈয়দ গোলাম আশরাফ ইসলাম, প্রাণী সম্পদ অধিদপ্তরে অফিসার ডা: মো: আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে বর্বর পাক হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে স্বাধীনতাকামী বাঙালিদের ওপর হিংস্র ভাঘের মতো ঝাঁপিয়ে পড়ে নিরীহ মানুষের ওপর নির্যাতন, নিপীড়নসহ ওই দিন রাতে ঢাকাসহ সারাদেশের অনেক স্থানে পাক হানাদারা নৃশংসভাবে গণ হত্যা করেছেন। আলোচনা সভায় স্থানীয় এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Ads