লামায় নির্বাচনে নিযোজিত গাড়ি উল্টে আহত ২০

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ মার্চ ২০১৯, ০৩:৪৯ পিএম


লামায় নির্বাচনে নিযোজিত গাড়ি উল্টে আহত ২০

বান্দরবানের লামায় নির্বাচনের একটি গাড়ি উল্টে প্রিজাইডিং অফিসার সহ ২০জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে। জানা যায়,রবিবার ফাইতং ইউনিয়নের পোলাউ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে দায়িত্বরত লোকজন নিয়ে যাওয়ার সময় চকরিয়ার হারবাং এলাকায় দূর্ঘটনায় পতিত হয়। গাড়ি নং ঢাকা মেট্রো ১৭১৬৬১। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী সরকারি ও প্রাইভেট হাসপাতালে ভর্তী করেন।

লামা সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ এএস আই মোঃ জসিম ও কনস্টেবল মহিউদ্দিন সহ মোট ৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চমক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লামা নির্বাচন কর্মকর্তা নব বিন্দু নারায়ণ চাকমা সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যালট পেপারসহ যাবতীয় মালামাল অক্ষত আছে এবং আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাথে সাথে দূর্ঘটনা স্থানে ছুটে যান, লামা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি, ওসি অপ্পেলা রাজু নাহা ও চেয়ারম্যান প্রার্থী মোস্তফা জামাল।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর জান্নাত রুমি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশংকাজনক ৬জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সরকারি হাসপাতালে রেফার করা হয়েছে।

Ads