নির্বাচন হতে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী সেতারা আহামদ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ মার্চ ২০১৯, ০৬:৪৩ পিএম


নির্বাচন হতে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী সেতারা আহামদ

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলা হতে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী সেতারা আহামদ ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন হতে সরে দাঁড়িয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) রাত ৮টায় তার লামা পৌরসভার লাইনঝিরিস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ ঘোষনা দেন তিনি। এ সময় প্রার্থীর স্বামী হাই কোর্ট সুপ্রিম কোর্টের এ্যডভোকেট মকবুল আহামদ, দলের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা উলে­খ করেন সেতারা আহামদ সাংবাদিকদেরকে বলেন, লামা উপজেলাবাসীর শান্তির জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নির্বাচন করতে গিয়ে এ পর্যন্ত দলের লোকজন ও লামাবাসীর যে সহায়তা ও সমর্থন পেয়েছি তাতে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে  উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শি বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, তানফিজুর রহমান, নবীর উদ্দিন, এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন, নুরুল করিম আরমান, এম. বশিরুল ইসলাম, মংছিংপ্রু মার্মা, নূর মোহাম্মদ মিন্টু, বেলাল আহমদ, আনোয়ার হোসেন, মো. জাহেদ।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও লামা উপজেলা নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ন চাকমা বলেন, চেয়ারম্যান প্রার্থী সেতারা আহামদ নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিষয়টি মুঠোফোনে জানিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে, লামা উপজেলা পরিষদের নির্বাচন ১৮ মার্চ। এতে চেয়ারম্যান পদে মোট ৫জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার মধ্যে গত ২ মার্চ ২জন প্রার্থী মো. আবু তাহের ও রফিক উদ্দিন চৌধুরী প্রত্যাহার করেন। বাকী ৩ জনের মধ্যে আজ সেতারা আহামদ নির্বাচন হতে সরে দাঁড়ানোর কারণে মাঠে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা জামাল ও স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর রয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. জাহেদ উদ্দিন, দিদারুল ইসলাম ও নুরুচ্ছফা নির্বাচন করছেন। অপরদিকে বিনা প্রতিদ্বন্দীতায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিলকী রানী দাশ নির্বাচিত হয়েছেন।

 

Ads