রোয়াংছড়িতে ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ মার্চ ২০১৯, ০৬:৪৮ পিএম


রোয়াংছড়িতে ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলাতে “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” প্রতিপাদ্য রেখে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার বন্ধের, বাল্য বিবাহ প্রতিরোধ ও যৌন হয়রানি রোধ কল্পে জনসচেতনতার জন্য ৬মার্চ রোজ বুধবার সকাল ১১.০০ ঘটিকা সময়ের রোয়াংছড়ি বাজারে মানববন্ধন করা হয়।

এ সময়ের রোয়াংছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও কারিতাস কর্তৃক আয়োজনের রোয়াংছড়ি বাজারে প্রশাসনের কর্মকর্তা ও শতাধিক নারী অংশগ্রহন করে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল আগামীর ৮ মার্চ আর্ন্তাজাতিক নারী দিবসের জন্য সরকারের প্রশাসনের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

রোয়াংছড়ি উপজেলাতে বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, নারীদের দ্বারা মাদক দ্রব্য ব্যবহার প্রতিরোধ করার জন্য এ আয়োজনটি করা হয়েছে বিভিন্ন কারণের নারীদেরকে অনৈতিক কর্ম থেকে প্রতিরোধ পাওয়ার জন্য ৮মার্চ আলোচনা  সভা ও র‌্যালী আয়োজন করা হবে জানান এবং রোয়াংছড়ি বাজারে সকল ব্যবসায়ীদের আগামী ১৫ মার্চ ভোক্তার অধিকার দিবসটি পালন করে প্রতিটি পন্য ও বাজার দোকানে মেয়াদ উর্ত্তীণ পন্যকে মোবাইল কোর্ট মাধ্যমে পরিচালনা করবে বলে ব্যবসায়ীর উদ্দেশ্য বক্তব্য রাখেন।

 

Ads