রোয়াংছড়িতে টিএসএফের ৩য় তম প্রতিষ্ঠা বাষির্কীতে কর্মী সমাবেশ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ মার্চ ২০১৯, ০৪:২১ পিএম


রোয়াংছড়িতে টিএসএফের ৩য় তম প্রতিষ্ঠা বাষির্কীতে কর্মী সমাবেশ

ছবি-সংগৃহীত

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলাতে ‘শিক্ষা জাগ্রত করে সমাজ সংস্কার ব্রতী হোন' শ্লোগানকে সামনে রেখে রোয়াংছড়ি উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম আয়োজনে ত্রিপুরা টিএসএফের ৩য় তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১মার্চ রোজ শুক্রবার বেলা সারে ৩ ঘটিকা। এ আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টন্স ফোরামের সভাপতি ডালিম কুমার ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে বান্দরবান ফাতেমা রাণী চার্জে সচিব কুঁথাইরাই ত্রিপুরা, রোয়াংছড়ি উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি ধীরেন ত্রিপুরা, বান্দরবান জেলার ফিলোসফি চার্জের চেয়ারম্যান সুফল ত্রিপুরা, বেংছড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মতিন্দ্র ত্রিপুরা, যাকোপ ত্রিপুরা, এনজিও কর্মী হামাজন ত্রিপুরা সহ স্টুডেন্ট ফোরামের সদস্য উপস্থিত ছিলেন।

Ads