রোয়াংছড়িতে আওয়ামীলীগের মতবিনিময় সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৫ পিএম


রোয়াংছড়িতে আওয়ামীলীগের মতবিনিময় সভা

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে প্রচারনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকালে নোয়াপতং ইউনিয়নের বাঘমারা পূর্ব পাড়ার বিহার প্রাঙ্গণে আওয়ামীলীগ অঙ্গ-সংগঠনের। সভায় নোয়াপতং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিজয় কুমার তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা, আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী চহাইমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক মংখিং মারমা সহ আরো অনেক উপস্থিত ছিলেন। সভায় তৃণমূল পর্যায়ে আলোচনা পরিপ্রেক্ষিতে কোন কমিটি’র সদস্যদের পরিবর্তন না করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটিকে আসন্ন উপজেলা নির্বাচন পরিচালনা করার জন্যে পুনরায় দায়িত্বে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মত সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং দলীয় মনোনীত প্রার্থীদের সর্বক্ষনিক যোগাযোগ করার জন্য আহবান জানান।

 

Ads