বান্দরবান জেলায় মায়ানমার থেকে বৌদ্ধদের অনুপ্রবেশ
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৯ পিএম
বান্দরবান জেলার এবার নতুন করে বৌদ্ধ সম্প্রদায়ের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। এতে নতুন করে আসা বৌদ্ধ শরণার্থীর সংখ্যা দাড়ালো ২০৩ জনে। এর আগে ১৬৩টি জন বাংলাদেশ সীমান্তের চাইক্ষাং পাড়ায় অবস্থান নেয়। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম এসব তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান জানান, আশপাশের পাড়াগুলো থেকে খাবার দিয়ে এলাকাবাসী সহায়তা করলেও তীব্র শীতের কারণে শিশু ও বয়স্করা চরম ভোগান্তিতে পড়েছে। বর্তমানে এসব শরণার্থীরা চাইক্ষ্যং পাড়ার কাছে সীমান্ত এলাকায় খোলা জায়গায় ত্রিপল টাঙিয়ে তাঁবুর মতো করে বসবাস করছে। এদিকে সীমান্তে শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেখানে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি পর্যক্ষেণ টিম পাঠানো হয়েছে।
এছাড়া নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি টহল দল সীমান্তে নিরাপত্তা জোরদার করছে। বুধবার হেলিকপ্টারে করে এসব সদস্যদের রুমার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের মিয়ানমার সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান জানান, সীমান্ত এলাকায় শরণার্থীদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে নিরাপত্তা বাহিনীর টিম পাঠানো হয়েছে। শরণার্থীদের মনোভাব জানার পর সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।




















