রোয়াংছড়ি মডেল সর: প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০১ পিএম
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ০৩ ফেব্রুয়ারী রবিবার।
অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সভাপতি অংশৈচিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল, মন্ত্রী প্রতিনিধি নেইতন বুইতিং, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, উপজেলা শিক্ষা অফিসার মো: আবু ছালে সরকার, সহকারি শিক্ষা অফিসার মো: আক্তার উদ্দিন, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো: মুমিনুল ইসলাম, অব: শিক্ষক মংপু মাস্টার, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন ত্রিপুরা, সহকারি শিক্ষক তপন দাশ সঞ্চালনা স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উচহ্লা মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন সকল শিশুদের শিক্ষার পাশাপাশি বিনোদনের প্রয়োজন কিন্তু এ মডেল স্কুল শিক্ষার মান ভাল না কেননা এ স্কুল থেকে কোন উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে পাওয়া যায়নি। শুধু শিক্ষা অর্জন করলে হবে না আজকের শিশুরা আগামী দিনের অহংকার। শিশুদের মনের আনন্দে থাকলে জ্ঞানার্জনে নানাদিক সমস্যা সম্মুখীন হতে পারে। উপজেলাতে মাত্র একটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান চাইতে এ মডেল স্কুল থেকে পাশের হার বেশি থাকতে হবে বলে জানান। রোয়াংছড়ি উপজেলাতে মাত্র একটি মডেল স্কুলের সমস্যার সমুখীন হতে জানতে পেরে সকল শিক্ষকমন্ডলীকে অনুরোধ জানান কোমলমতি শিশুদের সাথে ভাল আচারণ করে শিক্ষা প্রদানের জন্য। এ স্কুলের চতুরদিক বাউন্ডারী ওয়াল করে সুন্দর একটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলবে।




















