লামায় দুর্গমে দরিদ্র শিক্ষার্থীদের জন্য পার্বত্য মন্ত্রীর শুভেচ্ছা উপহার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩৩ পিএম


লামায় দুর্গমে দরিদ্র শিক্ষার্থীদের জন্য পার্বত্য মন্ত্রীর শুভেচ্ছা উপহার

বান্দরবানে লামায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পার্বত্যমন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপির শুভেচ্ছা উপহার হিসেবে প্রদত্ত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ফেব্রুয়ারি"১৯)  উপজেলা রুপসীপাড়া ইউনিয়নে দূর্গম ৯ নং ওয়ার্ডে থংপং পাড়ায় রুংলেন থারবা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৫০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী খাতা-কলম বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলা শাখার সভাপতি মংক্যহ্লা মার্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংসিং, সমাজ সেবক চম্পট ম্রো, ছাত্রলীগ নেতা মেনপুন ম্রো সহ অন্যান্যনেতৃবৃন্ধ। পর্যায়ক্রমে লামা উপজেলার দরিদ্র ও অসচ্ছল পরিবারের ৬ হাজার শিক্ষার্থীদেরকে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলে সূত্রে জানা গেছে।

এর আগে গত বুধবার (১৬ জানুয়ারী’১৯) পার্বত্যমন্ত্রী পুত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাবেক সদস্য রবিন বাহাদুর লামা ফাঁসিয়াখালীর ইয়াংছা ইউনিটে ঠান্ডাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণে শুভ উদ্বোধন করেছেন।  
 

 

Ads