রোয়াংছড়িতে ১৫০টি হত পরিবারকে শীতবস্ত্র বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ জানুয়ারি ২০১৯, ০৯:১৪ পিএম


রোয়াংছড়িতে ১৫০টি হত পরিবারকে শীতবস্ত্র বিতরণ

বান্দরবানে রোয়াংছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা। ০৭/০১/২০১৯ ইং রোজ সোমবার ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের ১০টি পাড়াতে ১৫০টি পরিবার হত দরিদ্র ছাত্র/ছাত্রী ও হত দরিদ্র পরিবারদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, ৪নং নোওয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, ওয়ার্ড মেম্বারসহ অত্র পাড়ার প্রধান বা কারবারী উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা চেয়ারম্যান এলকার সুখ-দুখের খোজ খবর নিয়ে বলেন হতদরিদ্র পরিবারকে শীতবস্ত্র বিতরণ করছি। দরিদ্র পরিবারের যাতে ঠিকভাবে পায় সে দিকে লক্ষ রেখে সঠিক ভাবে তালিকা প্রনয়ণ করা পরামর্শে দেন।

 

Ads