লামায় ৩৭ হাজার শিক্ষার্থীদের হাতে নতুন বই
০২ জানুয়ারি ২০১৯, ০৫:২২ পিএম
সারাদেশের ন্যায় বান্দরবানে লামা উপজেলায় ১৩৮টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ হাজার ১৪৩জন শিক্ষার্থী পেল নতুন বই। ইংরেজী বছরে প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হল পাঠ্যপুস্তক বিতরণ উৎসব। নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে আনন্দে সিক্ত হল ক্ষুদে শিক্ষার্থীরা।
লামার নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের মধ্য দিয়ে শুরু হয় প্রাথমিক পর্যায়ের বই বিতরণ উৎসব। বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। বিদ্যালয় পরিচালনা কমিটি সহ-সভাপতি ও লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম বিজিবি ব্যাটালিয়নে ক্যাপটেন মোহাম্মদ মুরাদ মাজেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী সহ প্রমুখ। এ ছাড়া সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতকৈ ব্যাক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা বই উৎসবে অংশ নেয়।
এবার উপজেলার প্রাথমিক পর্যায়ের ৮৫টি সরকারি বিদ্যালয়, ৬টি বে-সরকারি বিদ্যালয়, ৫টি কিন্ডার গার্ডেন ও ৩টি এনজিও স্কুল সহ মোট ৯৯টি স্কুলের ২২ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ে ২৩টি সরকারি-বেসরকারি, ৪টি দাখিল ও ১২ ইবতেদিয়া সহ মোট ৩৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ হাজার ২০০ জন শিক্ষার্থী নতুন বই পেয়েছে।
বই বিতরনে প্রধান অতিথি বলেন, একসময় আমরা ছিলাম নি¤œ মধ্যম আয়ের দেশ, এখন আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি বিদায়, আমাদের প্রতিটি সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।




















