রোয়াংছড়িতে ধর্মীয় আচারিয়া গুরু পূজা অনুষ্ঠিত
২১ ডিসেম্বর ২০১৮, ০৯:৩১ পিএম
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার সকল বৌদ্ধ ভিক্ষু ও সম্প্রদায়ের কর্তৃক আয়োজনে যথাযথ মর্যাদায় বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ভুষিত বাংলাদেশ মহামান্য সংঘরাজ ও রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজানী জেতবন বিহারে অধ্যক্ষ উ: উইচারিন্দা মহাথেরকে আচারিয়া পূজা অনুষ্ঠান রোয়াংছড়ি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর শুক্রবার সকাল অনুষ্ঠিত ধর্মীয় পূজারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা,রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা,রোয়াংছড়ি মৌজা হেডম্যান চসিংপ্রু মারমা,শিক্ষক উথোয়াইক্রই মারমা, মংহাইনু মারমা, এলাকার বাসীর দায়ক দায়িকাবৃন্দসহ প্রমুখ। এসময় বৌদ্ধে সর্বোচ্চ ধর্মীয় গুরু ও সংঘরাজ উইচারিন্দা মহাথের বলেন বৌদ্ধে ধর্মীয় নীতি হচ্ছে ত্যাগে পরম শান্তিময় ও সুখকর বিকল্পনেই। পরস্পরে শান্তি কামনায় ধার্মিকদের জগতের প্রধান সুখ।




















