পাহাড় ধসে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু
১০ ডিসেম্বর ২০১৮, ০৪:১৭ পিএম
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাহাড় ধসে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে ১জন।
শনিবার দিবাগত গভীর রাতে পাহাড় ধসে এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নুরুল কাশেম (২৫)। তিনি উখিয়া শরণার্থী ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সদস্য। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তবে তার পরিচয় জানা যায়নি।
আজ রবিবার সকালে পার্শ্ববর্তী কক্সবাজারের উখিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি জানিয়েছেন, ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচুবনিয়াপাড়া এলাকায় মাটি কাটার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় এক শ্রমিক মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।




















