নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি একুশতম বর্ষপূতি পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৯ পিএম


নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি একুশতম বর্ষপূতি পালিত

নাইক্ষ্যংছড়িতে পার্বত্য  চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবীতে ২১ বছর পূর্তি পালন করেছে নাইক্ষংছড়ি উপজেলা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সকাল ১১.০০টা সময় নাইক্ষ্যংছড়ি ধুংড়ী হেডম্যান পাড়া থেকে বিক্ষোভ মিছিল সহকারে থানা মোর পর্যন্ত ঘুরে এসে উপজেলা হেডম্যান এসোশিয়েশন অফিস রুমে শেষ হয়। দুপুর ১২.০০টা সময় আলোচনা সভা মিলিত হয়।

সভায় মংবাশৈ তং সংঞ্চালনায় চিংসামং তং কারবারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জেএসএস সংগ্রামী  সভাপতি শ্রী মংমং মারমা, বক্তব্য রাখেন সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলার কমিটি সহ কৃষি বিষয়ক সম্পাদক  শ্রী মংনু মারমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সংগ্রামী সহ সাধারণ সম্পাদক শ্রী সুমেন তং, শ্রী কিরণ তং, শ্রী নিউহ্লা মং মারমা।

এ সময় বক্তারা বলেন,শান্তিচুক্তি বাস্তবায়ন  না হওয়ার কাররেই পাহাড়ে নির্যাতন,খুন ও ধর্ষণের পরে হত্যা করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন।বর্তমান সরকার দুই মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে কি হবে। ২১ বছর পরেও পার্বত্য চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন হয়নি।তবে সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্তরিক কিন্তু পার্বত্য চুক্তি বাস্তবায়িত হোক সেটি অনেকে চাই না। তাই পার্বত্য চুক্তি নিয়ে পাহাড়ে ষড়যন্ত্র করা হচ্ছে।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের চুক্তির মৌলিক ধারা গুলো এখনো অবাস্তবায়িত যার কারনে আজ জুম্ম জনগণ নির্যাতিত,নিপীড়িত ও শোষিত। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ৭২ টি ধারার মধ্যে মাত্র ৪৮ টি ধারা বাস্তবায়ন হয়েছে বলে ঘোষনা করেছে বাংলাদেশ সরকার। কিন্তু আদৌ কি সেসব ধারা গুলো বাস্তবায়িত হয়েছে .? চুক্তির ৭২ টি ধারার মধ্যে ২৫টি ধারা বাস্তবায়িত হয়েছে মাত্র । এছাড়া বক্তারা জুম্মদের দাবী আদায়ের জন্য সংগ্রাম করে ঐক্যবদ্ধ হয়ে নিপীড়িত জনগণকে সংগ্রাম করার আহবান জানান।

Ads