রোয়াংছড়ি উপজেলাতে সেপলিং প্রকল্পের ইউএসএআইডি টিমের সীল বাক্স পরিদর্শন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ নভেম্বর ২০১৮, ১১:১৭ পিএম


রোয়াংছড়ি উপজেলাতে সেপলিং প্রকল্পের ইউএসএআইডি টিমের সীল বাক্স পরিদর্শন

রোয়াংছড়ি উপজেলাতে ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১নং ওর্য়াডের তাই¤্রংছড়া পাড়াতে হেলেন কেলার ইন্টারন্যাশলা বাংলাদেশ পার্টনারসীপ গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) এনজিও কর্তৃক সেপলিং প্রকল্পের কার্যক্রম পরির্দশন করেছেন ইউএসএআইডি টিমের সদস্যরা ২৯শে নভেম্বর ২০১৮ ইং তারিখের বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায়। এ সময়ের ওয়াল ফিইস এনজিও পার্টনার হয়ে মাছ চাষীদেরকে বিনামূল্য পুকুরে মাছের পৌনা দিয়ে থাকে। মাছচাষীর যুদ্ধ বালা তঞ্চঁঙ্গ্যা’র সাথে এবং পাড়ার গ্রুপের উঠান বৈঠক করে বিভিন্ন উন্নয়ন হয়েছে কিনা  জানতে চাইলে ট্রিনা তঞ্চঙ্গ্যা বলেন পুকুরের মাছের পৌনা ছাড়ার আগে পুকুরকে শুকিয়ে প্রকল্পের দিকনির্দেশনায় অনুযায়ী মাছের পৌনা ছাড়া হয়। মাছের খাদ্য ঠিকমত দেওয়া হয় বলে পরির্দশন টিমকে জাননো হয়। এ সময়ের আরো একটি কারিতাস এনজিও পার্টনাসীপে সীল নামক বাক্স গ্রুপকে পরিদর্শন করেন। কারিতাস সীল অফিসার অংচউ মারমা রোয়াংছড়ি উপজেলাতে বিভিন্ন পাড়াতে ছোট ছোট গ্রুপ করে নিজেরাই সীল বাক্সের টাকা জমা করে নিজেরাই ঋণ নিয়ে থাকে বলে পরিদর্র্শকদের কে জানান। এলাকার হতদরিদ্রদের সঞ্চয় মনোভাব করে গড়ে তুলা এবং এ সীল বাক্স গ্রুপের সদস্যরা বিশেষ জরুরী সময়ের নিজের টাকা প্রয়োজনে বিভিন্ন ছোট ছোট প্রকল্পের মাধ্যমে ঋণ নিতে সুবিধা মনে করেন। সীল বাক্স গ্রুপের উঠান বৈঠকের আরো জানতে পারি সীল বাক্সের টাকা’র ৫ জন রক্ষাণাবেক্ষণ কমিটি করে থাকেন, এ ৫ জনের মধ্যে বাক্সের ৩টি তালার চাবি রাখেন ৩ জনের কাছে আর টাকার বাক্স রাখেন ১ জনের কাছে বাকি ১ জন টাকা গুণে বুঝিয়ে দেওয়া হয় বলে পরির্দশকদের’কে জানান। এ পরির্দশনের উপস্থিত ছিলেন ইউএসএআইডি সদস্য’র পরিচালক পাউল, টাফিরা বিক্রু, সাহানাজ যাকারিয়া, টিমুঠি, মাহমুদা রহমান খান সহ বান্দরবান জেলার হেলেন কেলার ইন্টারন্যাশনাল দায়িত্বরত ডাক্তার অংচাইলু, অংশৈসিং মারমা, রোজিনা বেগম উমংসিং মারমা, অংচউ মারমাসহ সেপলিং প্রকল্পের কমীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Ads