রোয়াংছড়ি শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ নভেম্বর ২০১৮, ০৪:১২ পিএম


রোয়াংছড়ি শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে পরিচালনা কমিটি’র আয়োজনে দানোত্তম কঠিন চীবর দান রোয়াংছড়ি টাউন হলের অনুষ্ঠিত হয় বুধবার ৩১শে অক্টোবর।

রোয়াংছড়ি শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাশ্রদ্ধা ভিক্ষু সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ও রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনী জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ.ইউচারিন্দা মহাথের, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অনুতর পণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনী জেতবন বৌদ্ধ বিহারে উপাধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি উ.পজ্ঞানাইন্দা মহাথের, দিপঙ্কর মহাথের, প্রধান ধর্ম দেশক এস, লোকজিৎ থের, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা, সুমন বড়ৃয়া, রুপন বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মপ্রাণ নর-রানীরা চীবর দানে উপস্থিত ছিলেন।

 

Ads