লামায় গৃহবধূর ফাঁসিতে ঝুলানোর লাশ উদ্ধার
১৮ অক্টোবর ২০১৮, ০৮:৪৬ পিএম
বান্দরবানের লামা উপজেলায় গৃহবধূর ফাঁসিতে ঝুলানোর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ায় থেকে এ নিহতে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত চেনুয়ারা বেগম (২৮) মেরাখোলা গ্রামের বাসিন্দা মৃত নুরুল আলমের মেয়ে ও মো. রাজু আহম্মেদ স্ত্রী।
নিহতের ছোট মা হামিদা বেগম বলেন, বুধবার রাতে প্রায় ৯টা দিকে আমি মেয়ের বাড়িতে টিভি দেখতে গেলে, মোবাইলে সে তার স্বামীর সাথে ঝগড়া করতে দেখা গেছে। বৃহস্পতিবার (পরের দিন) সকালে আমার মেয়ে রেশমি আক্তার (১২) চেনুয়ারা ঘরে আসলে বারান্দার চালের সাথে তাকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আমরা সবাই এগিয়ে আসি এবং বিষয়টি লামা থানাকে অবহিত করি।
নিহতের চাচা ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল মালেক বলেন, চেনুয়ারা চট্টগ্রামে পোশাক কারখানায় কাজ করত। গত তিন বছর আগে চেনুয়ারা ও রাজু বিয়ে করে। তারা বিয়ের পরে লামায় চলে আসে এবং নিজের বাবার ভিটাতে আলাদা ঘর করে তারা বসবাস করে। এর আগেও চেনুয়ারার আরেকটি বিয়ে হয়েছিল। চেনুয়ারার আগের স্বামীর সংসারে শামীম নামে ১০ বছরের একজন ছেলে আছে। সে তার বাবা সেলিমের সাথে থাকে।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. লেয়াকত আলী বলেন, চেনুয়ারা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।




















