পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজন চুক্তির পূর্ণ বাস্তবায়ন
০৪ অক্টোবর ২০১৮, ০৩:৪১ এএম
উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা বলেন সারা দেশে ন্যায় রোয়াংছড়ি উপজেলা পার্বত্য অঞ্চল হলেও যথেষ্ট উন্নয়ন হচ্ছে। তবে শিক্ষামান্নোয়নে কিছু পেছিয়ে রয়েছে রোয়াংছড়ি উপজেলা একটি মাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ের পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষামান এগিয়ে যাওয়া কঠিনভাবে সমুখীন হয়েছে। এদিকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করা হচ্ছে। ব্যাপকভাবে উন্নয়নও হচ্ছে। তবে শান্তি চুক্তি হলে ও পরিপূর্ণ বাস্তবায়ন করা হয়নি। এ শান্তির চুক্তি বাস্তবায়নটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হলে পাহাড়ের পরিস্থিতি আরো সুন্দর হবে এসব কথা বলে ক্যবামং মারমা।
বুধবার সকাল সাড়ে ১১টায় উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে নিয়ে উপজেলা নির্বাহী কার্যালয়ের মতবিনিময় সভা উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আসাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তার ডা: মংহ্লাপ্রু মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম চৌধুরী, রোয়াংছড়ি উপজেলার সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইংচিং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু ছালেহ সরকার সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপসচিব মোহাম্মদ আসাদুল হক উপজেলা পরিষদ, রোয়াংছড়ি সদর ইউপি ও আলেক্ষ্যং ইউপি পরিদর্শন করে বিভিন্ন বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রমগুলো খোঁজ নেন।




















