বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের ঘুমধুম তিন উপজাতিকে আটক করেছে বিজিবি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫২ পিএম


বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের ঘুমধুম তিন উপজাতিকে আটক করেছে বিজিবি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের ঘুমধুম এলাকা থেকে তিন বাংলাদেশী উপজাতি যুবককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে একজন মিয়ানমারের বিজিপি সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানালেও পরবর্তীতে তা অস্বীকার করা হয়। আটককৃত তিন যুবকের বাড়ি বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বলে জানা গেছে। গতকাল আটক তিন উপজাতি যুবকের বিরুদ্ধে বেআইনিভাবে ‘বর্ডার ক্রস’ ও রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার–৩৪ বিজিবি উপ–অধিনায়ক মেজর মো. ইকবাল জানান, ‘বান্দরবান জেলার আলী কদম উপজেলার জুগেন্দ্র পাড়ার বাসিন্দা মং মাইং তঞ্চঙ্গা (২৮), কেমা অং তঞ্চঙ্গা (২৫) ও থিং চা মং তঞ্চঙ্গাকে (২০) শনিবার দুপুরে আটক করা হয়। ঘুমধুম বিজিবি বেতবুনিয়া চেক পোস্টে সিএনজি অটোরিকশা যোগে সীমান্তের দিকে যাওয়ার পথে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ কেজি শুটকি মাছ উদ্ধার করা হয়েছে। এগুলো তারা মিয়ানমারে ডেকি বনিয়া মেধাই বর্ডার গার্ড পুলিশ বা বিজিপির খাবার হিসেবে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।

মেজর মো: ইকবাল আরো জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তারা সকলে মিয়ানমারের রাখাইনে মেধাই বিজিপি ক্যাম্পে প্রশাসনিক কাজে নিয়োজিত। দীর্ঘদিন ধরে বাইশারি সীমান্ত দিয়ে তারা নিয়মিত মিয়ানমারে যাতায়াত করত। এদের মধ্যে মং মাইং তঞ্চঙ্গা রাখাইনে স্বপরিবারে বসবাস করছে। আটককৃত উপজাতি যুবকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামরিক গোয়েন্দা সংস্থা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।’ আটক উপজাতি যুবকরা পার্বত্য চট্টগ্রামসহ রোহিঙ্গা শিবিরগুলোর গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্যাদি পাচার এবং মানি লন্ডারিং–এ জড়িত বলেও জানিয়েছেন কংবাজার–৩৪ বিজিবি উপ–অধিনায়ক মেজর মো. ইকবাল।

Ads