নাইক্ষ্যংছড়িতে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৮ পিএম


নাইক্ষ্যংছড়িতে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে আজ মঙ্গলবার ২৫ শে সেপ্টেম্বর ১৮ ইং দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান অনুষ্টিত হয়েছে। এটা পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সার্বিক সহযোগিতায় মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা সদরের থানা মোড় থেকে বাজার এলাকা পর্যন্ত এই অভিযানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।

এ সময় তিনি বলেন- ময়লা আবর্জনা থেকে বিভিন্ন রোগের ঝুঁকি মশা মাছির উপদ্রব বাড়ে এবং পাশাপাশি এলাকার সৌন্দর্যহানি ঘটে। এই অভিযানটির মাধ্যমে পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলতে সকলের প্রতি আহবান জানান।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন- মানুষকে সচেতন করে তোলার জন্যই এই আয়োজন। এককভাবে এই সমস্যা সমাধান করা সম্ভব নয় তাই নিজের এলাকার সৌন্দর্য রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, যুবলীগ সভাপতি জসিম উদ্দিনসহ পরিষদের সদস্য, রাজনৈতিক-সামাজিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ads