নাইক্ষ্যংছড়িতে যাচ্ছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৩ পিএম


নাইক্ষ্যংছড়িতে যাচ্ছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

একদিনের সফরে নাইক্ষ্যংছড়িতে যাচ্ছেন  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি। বীর বাহাদুর এর  আগমন উপলক্ষ্যে তোরণ, ব্যানার ও ফেষ্টোনে ছেয়ে গেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা। চারদিকে ছড়িয়ে যাচ্ছে নেতা কর্মীদের অানন্দ উন্মাদনা।

আর এদিকে প্রশাসনসূত্রে জানা গেছে, মন্ত্রীর আগমনের ককর্মসূচিতে  রয়েছে যথাক্রমে-নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম‚খে দৃষ্টিনন্দন জল ফোয়ারা নির্ম্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধানে নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, নাইক্ষ্যংছড়ি কালের চিকন ঘোণায় কালভার্ট উদ্বোধন, হাজী এম, এ কালাম সরকারী কলেজে শহীদ মিনার, লাইব্রেরী-কমন রুম,পার্বত্য জেলা পরিষদের তত্ববধানে কলেজের অডিটউরিয়াম ও একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন ও কলেজের হল রুমে মতবিনিময় সভায় যোগ দেয়ার কথা রয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি তছলিম ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো, ইমরান মেম্বার জানিয়েছেন, প্রতিমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

Ads