বান্দরবান সদর ২নং এবং ৩নং ইউনিয়নে ভিজিডি খাদ্য শস্য বিতরণ
২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৬ এএম
বান্দরবান সদর উপজেলা ২নং কোহালং ইউনিয়ন এবং ৩নং মুইগ্যংখং পাড়ার এর উদ্যোগে আজ সিটামুড়া (মুইগ্যংখং পাড়ার মাঠ প্রাঙ্গনে) ২০১৭-২০১৮ সালের ৪৪২ উপকারভোগী পরিবারে মাঝে ভিজিডি খাদ্য শস্য বিতরণ কর্মসূচি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী,জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি এবং সভায় বান্দরবান সদর উপজেলার ২নং কোহালং ইউনিয়ন ও ৩ নং মুইগ্যংখং পাড়ার এলাকার বিভিন্ন উন্নয়নের কার্যক্রমসমূহ নিয়ে বক্তব্য প্রদান করেন।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব, মো. জাকির হোসেন মজুমদার, (পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা), জনাব লক্ষ্মীপদ দাশ, (সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ), জনাব ক্যসামং মার্মা, ( সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ), জনাবা, তিংতিংম্যা মার্মা, (সদস্যা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ), জনাব ফিলিপ ত্রিপুরা, (সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ)।উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব সাচপ্রু মার্মা (সাবু), চেয়ারম্যান, তনং বান্দরবান সদর ইউনিয়ন।




























