লামা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক অংছিংহ্লা মার্মা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১১ পিএম


লামা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক অংছিংহ্লা মার্মা

বান্দরবানে লামায় উপজেলায় রুপসীপাড়া ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংছিংহ্লা মার্মা ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিক নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা পদক- ২০১৮ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৭টি ইউনিয়ন থেকে সকল শিক্ষকদের আহবানে বাছাইকৃত শিক্ষকদের মধ্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি নেতৃত্বে গঠিত বাছাই কমিটি অংছিংহ্লা মার্মাকে লামা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত করেছেন। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন-২০১৮ বাছাই কমিটির সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কমিটি’র সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী, সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হক, প্রধান শিক্ষক মো. জাহেদ ছরোয়ার প্রমূখ।

 

Ads