কারবারি মৃত্যুতে চাক সম্প্রদায়ের শোকের ছায়া

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১০ পিএম


কারবারি মৃত্যুতে চাক সম্প্রদায়ের শোকের ছায়া

নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাক হেডম্যান পাড়ার সম্মানিত কারবারি জনাব থোয়াইচিং চাক গত ১৩ সেপ্টেম্বর ১৮ ইং রোজ বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। ঐ রাতে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করে আনুমানিক রাত ১০.০০ টায় অজ্ঞান হয়ে পড়লে হঠাৎ জ্ঞান ফিরে পাওয়া যায়নি এবং শ্বাস-নিশ্বাস ত্যাগ করেন। 

তারঁ সংসারের জীবন যাপন কালে ২ জন ছেলে ও ৩ জন কন্যা সন্তানের গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জীবিত থাকা কালে চাক হেডম্যান পাড়ার সামাজিক বিভিন্ন কাজকর্মে একজন পাড়ার সম্মানিত কারবারি হিসেবে সুষ্ঠুভাবে নিজ দায়িত্ব পালন করে গেছেন। 

এলাকাবাসী জানান, জনাব থোয়াইচিং চাক একজন সৎ চরিত্র, নিষ্ঠাবান সমাজ কর্মী হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর উন্নয়নের জন্য মেম্বার প্রার্থী হিসেবে দাড়িয়ে ছিলেন কিন্তু কয়েকটি ভোটের ব্যবধানে পরাজিত হন। 

তাই নাইক্ষ্যংছড়ি উপজেলার সকল চাক পাড়ার গণ্যমান্য ব্যক্তিগণ এবং এলাকাবাসীসহ সকলেই তাঁর অকালমৃত্যুতে শোকাহত জানিয়ে তাহাঁর আত্মার শান্তি কামনায় আজ বিকাল ৩.০০ ঘটিকার সময় স্ব-সম্মানে নিজ চাক সংস্কৃতি জাতির রীতিনীতি অনুযায়ী চাক হেডম্যান পাড়ার সামাজিক শ্মশানে অন্ত্যাষ্টিক্রিয়া সম্পাদন করেছেন। 

Ads