উন্নয়নের জন্য অাওয়ামীলীগকে অাবার ক্ষমতায় অানতে হবে-নৌ পরিবহনমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৪ পিএম


উন্নয়নের জন্য অাওয়ামীলীগকে অাবার ক্ষমতায় অানতে হবে-নৌ পরিবহনমন্ত্রী

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার স্হলবন্দর নির্মানের জন্য সফর করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান। অাজ শুক্রবার নাইক্ষ্যংছড়ির উপজেলার চাকঢালায় স্হলবন্দর নির্মানের জায়গা পরিদর্শন করেন। এসময় তিনি স্হানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন,অাওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।তাই অামরা দেশের বারটি স্হলবন্দর চালু করেছি। খুব শীঘ্রই অামরা স্হলবন্দর নির্মাণ করব।

এসময় মন্ত্রী অারো বলেন,বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় কিছু করে নাই।তারা শুধু মানুষ পুড়িয়ে মারতে পারে। তাই অাপনারা নৌকার সাথে থাকুন।স্হলবন্দর নির্মানের জন্য সরকারের পক্ষ থেকে  সবধরনের সহযোগীতা করা হবে।

এরপর বিশেষ অতিথি হিসেবে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর বক্তব্য প্রদান করেন। 
অনুষ্ঠানে অারো উপস্হিত ছিলেন স্হলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান জনাব তপন কুমার চক্রবর্তী, 
জেলা প্রশাসক জনাব দাউদুল ইসলাম,জেলা পুলিশ সুপার জনাব জাকির হোসেন মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদিয়া অাফরিন কচি।

অারো ও উপস্হিত ছিলেন উপজেলা অাওয়ামীলীগের সহ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান জনাব তসলিম ইকবাল চৌধুরী, জেলা পরিষদের সদস্য জনাব ক্যনেওয়ান চাক, উপজেলা অাওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব ইমরান মেম্বার সহ উপজেলা অাওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।

Ads