মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সনাতন ধর্মলম্বীদের জন্মাষ্টমী উদযাপন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৯ পিএম


মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সনাতন ধর্মলম্বীদের জন্মাষ্টমী উদযাপন

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে সনাতন ধর্মলম্বীদের জন্মাষ্টমী পালিত হয়েছে। সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ  অানন্দ উচ্ছাসের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এক র‍্যালি বের করা হয়। এই র‍্যালি শ্রী শ্রী সার্বজনীন হরি মন্দির থেকে শুরু হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করা হয়।

এই র‍্যালি ও মঙ্গলশোভাযাত্রায় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার জনাব সাদিয়া অাফরিন কচি। অারও  উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জনাব ক্যনেওয়ান চাক, সদর ইউপি চেয়ারম্যান জনাব তসলিম ইকবাল চোধুরী, উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব ইমরান মেম্বার, হরি মন্দির পরিচালনার কমিটির সভাপতি খোকন সূত্র ধর, উপজেলা হাসপাতালেরর উপ সহকারী মেডিকেল অফিসার জনাব রঞ্জন চোধুরী ও সনাতন ধর্মলম্বীদের নেতৃবৃন্দ।

পরে এক অালোচনা সভার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

Ads