নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়ায় বছর ব্যাপী বই পড়ার কর্মসূচী উদ্বোধন
২৫ আগস্ট ২০১৮, ০৪:১৬ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধুংরী হেডম্যান পাড়ায় বই পড়া কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। পাড়ার যুবক ও যুবতীদের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়।"জ্ঞান অন্বেষণ" নামে এই বই পড়া কর্মসূচি বাস্তবায়িত হবে। স্কুল ও কলেজের সকল স্তরের ছাত্র ছাত্রী এই বই পড়া কর্মসূচি আওতায় থাকবে।
এই বই পড়ার কর্মসূচি সমন্বয়ক ও উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উমংহ্লা মারমা জানান, স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা বর্তমানের বই পড়া থেকে অনেক দূরে। তাই সকল স্তরের ছাএ ছাত্রীরা যাতে পাঠ্যবই এর জগতের বাইরেও জ্ঞান অর্জন করতে পারে তাই এটি গ্রহণ করা হয়েছে।
যুবক যুবতিদের নেতা বাথুই মারমা সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মংশৈফ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারমা মৈত্রী সমবায় সমিতির সভাপতি উক্যছিং মারমা,সাধারন সম্পাদক মংমং মারমা,সাংগঠনিক সম্পাদক মংথোয়াইওয়াং মারমা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব একুশ জাতীয় দলের খেলোয়াড় উসাইমং মারমা (ছোটন)।




















