দেশের ও পার্বত্য এলাকার উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন- পার্বত্য প্রতিমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ আগস্ট ২০১৮, ০১:৫১ এএম


দেশের ও পার্বত্য এলাকার উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন- পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামসহ দেশের উন্নয়ন হচ্ছে।তারই ধারাবাহিকভাবে দেশের প্রতিটি এলাকায় দিন দিন উন্নতি হচ্ছে। উন্নয়নের ছোঁয়ায় মানুষের জীবনযাত্রা মান এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নারীশিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে,যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে,স্বাস্থ্য ও চিকিৎসায়সহ মানুষ সুফল পাচ্ছে। এই এলাকার কোটি টাকার ওবেশি বিভিন্ন উন্নয়নমূলক কাজহচ্ছে।  তাই এসবের উন্নয়ন ধারাবাহিক ভাবে বজায় রাখার জন্য নৌকায় ভোট দিতে হবে।

উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত ও পোনা অবমুক্তককরণ অনুষ্ঠানেপ্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পরে সকাল সাড়ে ১০ টায় সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত ঈদ উল আযহা উপলক্ষে প্রতিটি পরিবারের মাঝে চাল,ঢেউটিন ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সোলার সামগ্রী বিতরণ করেন।

এরপর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক সভায় অংশগ্রহণ করেন।উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব অধ্যাপক শফিউল্লাহ সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব শফিউল আলম,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদিয়া অাফরিন কচি,অাঞ্চলিক পরিষদ সদস্য জনাব শফিকুর রগমান,জেলা পরিষদ সদস্য জনাব লক্ষীপদ দাস,জনাব ক্যনেওয়ান চাক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ইমরান মেম্বার,সদর ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান জনাব তসলিম ইকবাল চৌধুরীসহ এলাকার বিভিন্ন ইউনিয়নের অাগত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ads