লামায় গরু ব্যবসায়ীর লাঠির আঘাতে রিক্সাওয়ালার মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ আগস্ট ২০১৮, ০১:৪৬ এএম


লামায় গরু ব্যবসায়ীর লাঠির আঘাতে রিক্সাওয়ালার মৃত্যু

বান্দরবানে লামায় গরু ব্যবসায়ী লাঠির আঘাতে রবিউল হোসেন (২৮) নামে এক রিক্সাওয়ালা মারা গেছে। শনিবার দুপুরে লামা উপজেলা টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল হোসেন লামা সদর ইউনিয়নে হাসপাতাল পাড়ার ডলুঝিরি পাড়ার বাসিন্দা মৃত মো. নাছির উদ্দিন ছেলে বলে পুলিশ জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। আটকরা হলেন- লামা পৌরসভা এলাকার নয়াপাড়ার বাসিন্দা মৃত সিরিজুল ইসলামের ছেলে ওসমান গনি (২২), টিটি এন্ড ডিসি পাড়ার বাসিন্দা মকরুম আলীর ছেলে ফজল আলী (২৮) ও চকরিয়া উপজেলা বমুবিলছড়ি পানিস্যাবিল এলাকার রফিক আহম্মদের ছেলে শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, শনিবার ৩ টায় দিকে লামা পৌরসভার পার্শ্ববর্তী পানিস্যাবিল এলাকার জনৈক বাবলু, শফি আলম ও পৌরসভার টিটি এন্ড ডিসি এলকার গরু ব্যবসায়ী ফজর আলী লামা বাজার থেকে কোরবানীর জন্য গরু ক্রয় করে বাড়ি যাচ্ছিলেন। লামা টাউন হল এলাকায় পৌছালে রবিউলের রিক্সার সাথে গরু'র ধাক্কা লাগে। এ বিষয়কে কেন্দ্র করে বাবলু গং এর সাথে রিক্সা ড্রাইভার রবিউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবলু গং উত্তেজিত হয়ে রবিউলকে পিছন থেকে লাঠি দিয়ে আঘাট করলে রিক্সা থেকে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডাঃ জিয়াউল হায়দার মৃত বলে ঘোষনা করেন।

এ ব্যাপারে ঘটনা সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসার জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রফতার চেষ্টা চলছে এবং লাশ বান্দরবানে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

 

Ads