লামায় কোরবানীর হাট জমজমাট: সকল নিরাপত্তায় উপজেলা প্রশাসন
১৮ আগস্ট ২০১৮, ০৬:১২ পিএম
আসন্ন পবিত্র ইদুল আযাহার উপলক্ষে আজ শনিবার থেকে লামা উপজেলার সবচেয়ে বড় কুরবানির হাট বাজার শুরু হয়েছে। চট্টগ্রাম, লোহাগাড়া, আমিরাবাদ, চকরিয়া ও ঈদগাঁও থেকে ব্যবসায়ীরা এসে এ বাজারে ভির করছে।
লামা উপজেলা পৌরসভার বাস টার্মিনাল এলাকায় কুরবানির হাট ঘুরে দেখা গেছে গতবারের তুলনায় এবারে হাটে কুরবানির পশু সরবরাহ বেড়েছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে কুরবানির হাটের তদারকি। লামা থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা বলেন, কুরবানির গরু হাট বাজারে নেওয়া হয়েছে দুস্তরের নিরাপত্তা ব্যাবস্থা। তদারকি করছেন আনর্সার ও পুলিশ বাহিনী।
অন্যদিকে প্রতি বছরের মত জালটাকা সনাক্ত ও রোধে সোনালি ব্যাংক লিমিটেড লামা শাখার পক্ষ থেকে জাল টাকা সনাক্তকরণ মেশিনের মাধ্যমে নির্দিষ্ট বোর্ড বসিয়ে কুরবানির হাট মনিটরিং করা হচ্ছে।
এদিকে লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, কোরবানী হাট বাজার সুস্থ্য ও সুশৃংখলভাবে চলে সেদিকে প্রশাসন নজর রয়েছে। আর এতে করে কোন প্রকার যানবাহনে যানজট সৃষ্টি না করে সেদিকে পরিবহন মালিকদেরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কুরবানি হাটে পশু বিক্রির রাজস্ব যেন কেউ ফাঁকি দিতে না পারে সেদিকেও নজরদারি রয়েছে বলে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি জানিয়েছেন।




















