লামায় ফলদ বৃক্ষ মেলা’১৮ শুরু
০৭ আগস্ট ২০১৮, ০৯:১২ পিএম
"অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা" এই প্রতিপাদ্য করে লামায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা’১৮ শুরু হয়েছে। লামা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ও উপজেলা প্রশাসন সহায়তায় এ মেলা শুর হয়। ০৭ আগষ্ট মঙ্গলবার হতে আগামী ৯ আগষ্ট বৃহস্পতিবার ৩দিন ব্যাপী এই মেলা চলবে উপজেলা পরিষদ প্রাঙ্গনে।
মঙ্গলবার (৭ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা, লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শি বড়ুয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ নুরে আলম, বিএটিবি লামা উপজেলা ম্যানাজার আশিকুর রহমান সহ প্রমূখ।
মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী বিভাগ স্টল নিয়ে অংশ নেয়।




















