লামা খাল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
২৫ জুলাই ২০১৮, ০৮:৪৭ পিএম
লামা উপজেলায় ‘লামা খালে’ ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ পাওয়া গেছে। বুধবার (২৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে বৈক্ষমঝিরি নামক স্থানে লামা খালে মুসলিম পাড়া মো. মতিন এর নদীর ঘাট থেকে লাশটি বুঝে নেন লামা থানা পুলিশ। ধারণা করা হচ্ছে কোন দিনদু:খি রুজির অন্বেষনে দূর্গম এলাকায় গাছ-বাঁশ আহরণ করতে গিয়ে লামা খালের প্রবল স্রোতে ডুবে প্রাণ হারিয়েছে। সরজমিনে দেখা যায় অজ্ঞাত লাশটি মধ্য বয়স্ক একজন উপজাতির।
প্রত্যেক্ষদর্শীরা বলেন, সকাল ১০টার দিকে মুসলিম পাড়ার মতিন ঘাটে লামা খাল পাড়ের ছোট ছোট ছেলেরা খালের ভাসমান লাকড়ি ধরতে গেলে পানিতে লাশটি ভাসতে দেখে লোকজনকে খবর দেয়। পরে স্থানীয় লোকজন লাশটিকে খাল থেকে উদ্ধার করে পারে তুলে রাখে। বিষয়টি স্থানীয়রা সেনাবাহিনীকে ও পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়রা ধারণা করছে, গতকাল বৃষ্টিতে খালে অধিক পানি আসলে তখন লাকড়ি ধরতে নেমে স্রোতের ধাক্কায় ভেসে এসেছে। তবে লাশটির গলায় ও মুখমন্ডলে কালো দাগ ছিল।
ইউনিয়ন পরিষদ মেম্বার কাউওয়ো ম্রো বলেন, লাশটি দেখতে ত্রিপুরা সম্প্রদায় মত মনে হয়। কারণ ত্রিপুরা লোকজন তাদের কোমড়ে সূতা পরিধান করে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) লিয়াকত আলী বলেন, খবর পাওয়ামাত্রই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




















