আরও বাড়বে তাপমাত্রা, শনিবার থেকে বৃষ্টির আভাস

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ মে ২০২৪, ০৪:১৮ পিএম


আরও বাড়বে তাপমাত্রা, শনিবার থেকে বৃষ্টির আভাস

ছবি- সংগৃহীত।

 

সারা দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এ ছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে শনিবার সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

 

শুক্রবারের পূর্বাভাস বলছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

শনিবারের পূর্বাভাস বলছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

 

Ads