বিনোদনের জায়গা বৃক্ষের হাট
২৪ অক্টোবর ২০১৮, ০৩:৩৮ পিএম
জামালপুর, দেওয়ানগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বৃক্ষের হাট এখন পুষ্প প্রেমিকদের জন্য বিনোদনের জায়গা হয়েছে। প্রতিদিন দর্শনার্থীরা ফুল ও ফলের গাছ দেখতে এবং কিনতে বৃক্ষের হাটে আসে।
দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের সামনে ছলিমন নেছা প্লাজা সংলগ্ন বৃক্ষের হাট নার্সারির সত্তাধিকারী তৌফিকুর রহমান তালুকদারের কাছে জানা যায় , সবুজ বনায়ন সৃষ্টির লক্ষে ২০১১ সালে এই নার্সারি প্রতিষ্ঠিত হয়। স্বল্প মূল্যে গাছের চারা বিক্রি ও বিভিন্ন সময় বিনামূল্যে চারা বিতরণ এবং রোপণ এই প্রতিষ্ঠান করে আসছে।
ইতিমধ্যে দেওয়ানগঞ্জ উপজেলায় বনায়ন সৃষ্টিতে বৃক্ষের হাট ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এলাকাবাসীর কাছে বৃক্ষের হাট এখন বিনোদনের জায়গা।































