এই অভিজ্ঞতা থেকে রিয়াদের শিক্ষা নেয়া উচিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ মার্চ ২০১৬, ০৪:১৪ পিএম


এই অভিজ্ঞতা থেকে রিয়াদের শিক্ষা নেয়া উচিত

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বাংলাদেশ জেতা ম্যাচ হেরে যাওয়ায় খলনায়ক এখন রিয়াদ। ২ বলে দরকার যখন এক, তখন রিয়াদ সিঙ্গেলের দিকে না যেয়ে ছয় মারার চেষ্টা করেন। ভারত অধিনায়ক ধোনি বলছেন, এই অভিজ্ঞতা থেকে রিয়াদের শিক্ষা নেয়া উচিত।

ক্রিকেট খেলার ব্যাপারটাই এমন। ওই শট যদি ছক্কা হতো, বলা হতো দারুণ সাহসিকতা। এখন হচ্ছে সমালোচনা। এটাই ক্রিকেট। বলেন ধোনি।

ধোনি যোগ করেন, অনেক সময়ই এ রকম হয়, বড় শট খেলে ম্যাচ শেষ করে দিতে ইচ্ছে করে। ভালো ব্যাটিং করতে থাকলে শট খেলার দিকেই ঝোঁক থাকে। বিশেষ করে উইকেট হাতে থাকলে, মনে হয় যে অন্য কেউ তো শেষ করতে পারবেই!

Ads