টেসলার নতুন পাওয়ার ব্যাংক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ নভেম্বর ২০১৭, ০৯:৪৯ পিএম


টেসলার নতুন পাওয়ার ব্যাংক

বাজার চাহিদা মেটাতে নতুনত্ব পণ্য আবিস্কার করে চলেছে অনেক ইলেক্ট্রনিক্স নির্মাণ প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের বিখ্যাত বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলাও বাজারে নিয়ে এলো বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি পাওয়ার নতুন পাওয়ার ব্যাংক। এসব পাওয়ার ব্যাংক আইওএস কিংবা অ্যানড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে। 

উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলার ওয়েবপেজ সূত্রে জানা গেছে তাদের পাওয়ার ব্যাংকে আছে ৩৩৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এর মূল্য ৪৫ ডলার।

আকর্ষণীয় এই পাওয়ার ব্যাংক এ ইউএসবি, মাইক্রোইউএসবি এবং অ্যাপল লাইটিং পোর্টস রয়েছে। 

টেসলার নতুন এই পাওয়ার ব্যাংক দেখতে অনেকটা ইনটেক্সের পাওয়ার ব্যাংকের মতই। সিলিন্ড্রিক্যাল বডির এই পাওয়ার ব্যাংকের পুরুত্ব ১০৮x৩০.৫x২৩.৩ মিলিমিটার।

টেসলা আরো দাবি করছে তাদের এই পাওয়ার ব্যাংক দিয়ে স্মার্টফোনে দ্রুত চার্জ দেয়া যাবে।  

Ads