আদা, রসুন ছাড়াই মাংস রান্নার কৌশল
২৪ জুন ২০১৯, ০৮:২১ পিএম
প্রতিদিন আমাদের চেষ্টা থাকে নিত্য নতুন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে। এরই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত আরও একটি টিপস।
মাংস রান্না করবেন কিন্তু ঘরে আস্ত আদা বা আস্ত রসুন অথবা কোন ধরণেরই বাটা নেই। কী করবেন? জানিয়ে দিচ্ছি কাঁচা আদা কিংবা রসুন ছাড়াই মাংস রান্না সুস্বাদু করে তোলার কৌশল।
মাংস রান্নায় অনায়াসেই ব্যবহার করা যায় আদা ও রসুনের গুঁড়ো। তবে হ্যাঁ, এক্ষেত্রে পরিমাণ একটি ব্যাপার। শুকনো আদা ও রসুনের ফ্লেভার খুবই বেশি হয়ে থাকে, তরকারিতে বেশি দিলে তেতো হয়ে যেতে পারে। তাই তরকারিতে যে পরিমাণ তাজা আদা কিংবা রসুন বাটা ব্যবহার করতেন, ঠিক তার অর্ধেক পরিমাণ গুঁড়ো আদা কিংবা গুঁড়ো রসুন ব্যবহার করুন। মাংস রান্না এতে হবে চমৎকার, তবে মাছ রান্না ভালো হবে না।



























