রাঙ্গামাটিতে ক্ষুদ্র ও কুঠির শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্ধোধন
০৫ আগস্ট ২০১৭, ০৩:১৩ পিএম
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্থবায়নে ও ইউএনডিপি-সিএইচটিডিএফ এর অর্থায়নে নির্মিত রাঙ্গামাটিতে ক্ষুদ্র ও কুঠির শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী কেন্দ্রের নতুন ভবন বৃহস্পতিবার (৩আগষ্ট) সকালে উদ্ধোধন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
উদ্ধোধনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, ইউএনডিপি’র কর্মকর্তা প্রসেনজিৎ চাকমা, ইউএনডিপি’র কর্মকর্তা ঐশ্বর্য্য খীসা, ক্ষুদ্র ও কুঠির শিল্প (বিসিক) এর সহকারী মহাব্যবস্থাপক স্বপন কুমার ত্রিপুরা’সহ বিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্ধোধন শেষ অতিথিরা ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।






















