রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হতে বিলাইছড়িতে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরন
১৩ জুলাই ২০১৭, ০৭:১১ পিএম
সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে জেলা উপজেলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হতে জেলার দূর্গম বিলাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া-সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম বিতরন করা হয়।
বৃহস্পতিবার (১৩জুলাই) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বিলাইছড়ি আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে পরিষদের পক্ষ থেকে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জামগুলো তুলে দেন।
বিতরনকালে বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাসেল মারমা, সহ-সভাপতি সুকুমার চক্রবত্তী, সহ-সভাপতি স্বপন চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক চাইথোয়াই মারমা, ৩নং ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, ১নং বিলাইছড়ি ইউপি সদস্য ও ১নং বিলাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ভদ্রসেন চাকমা, উপজেলা যুবলীগ সভাপতি অংশেপ্রু মারমা, সহ-সভাপতি অংশিপ্রু মারমা, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আকাশ মারমা, বিলাইছড়ি উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রুপম চাকমা, ১নং বিলাইছড়ি ইউপি সদস্য চোয়ানলেই পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত দাশ রুবেল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক উষামং মারমা’সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।
পরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও অন্যান্য অতিথিরা বিলাইছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে ফুটবল, ভলিবল, নেট, ক্রিকেট সামগ্রী, হারমোনিয়াম, তবলা, ড্রামসেট’সহ অন্যান্য সামগ্রীগুলো তুলে দেন।































