রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় নিহত ও আহতদের মাঝে জেলা পরিষদের সহায়তা প্রদান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ জুন ২০১৭, ০৩:২০ পিএম


রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় নিহত ও আহতদের মাঝে জেলা পরিষদের সহায়তা প্রদান

গত তিন দিনের একটানা ভারী বর্ষনে রাঙ্গামাটিতে স্মরনকালের ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় বসতবাড়ীর উপর মাটি চাপা পড়ে নিহত ও  আশ্রয় কেন্দ্রে থাকা আহত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

সোমবার (১৩জুন) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, সাধন মনি চাকমা, সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া’সহ অন্যান্য সদস্যগন  পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ও পরিষদ কার্যালয়ে নগদ ২০হাজার টাকা করে নিহত ২৪টি পরিবারদের মাঝে ও শহরের ৫টি আশ্রয় কেন্দ্রে থাকা আহত পরিবারদের খাবার ক্রয়ের জন্য নগদ ৪০ হাজার টাকা প্রদান করেছেন। পরে চেয়ারম্যান ও সদস্যগন শহরে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ খবর নেন।

বুধবার  (১৪জুন) আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারদের মাঝে পরিষদ হতে ১০মেট্রিক টন খাদ্যশষ্য ও আর্থিক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন পরিষদের সদস্য সবির কুমার চাকমা।

 

Ads