বাঘাইছড়িতে বাগানের ১২০০শ কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ মে ২০১৭, ১০:০১ পিএম


বাঘাইছড়িতে বাগানের ১২০০শ কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা রোড এলাকায় সেনাবাহিনীর মদদে দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে কামিনি কুমার চাকমা নামে এক কৃষকের প্রায় ১২০০শ কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, ১২ মে শুক্রবার সকাল ১১টার সময়ে কৃষক কামিনি কুমার চাকমা দুইটিলা সেনা ক্যাম্পের পার্শ্ববর্তী নিজ বাগান থেকে কলাছড়া সংগ্রহ করতে গেলে ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (সুবেদার) কিবরিয়া লোভ সামলাতে না পেরে বিনা পয়সায় ৫টি বড় বড় কলাছড়া দাবি করেন।

ভুক্তভোগী জানান এর আগেও তাকে প্রতি সপ্তাহে বিনা পয়সায় ২টি করে কলাছড়া ক্যাম্পে দিয়ে আসতে হতো। আজ কলাছড়ার পরিমাণ বেশি ও বড়গুলো চাওয়ায় তিনি দিতে অস্বীকার করেন।

অভিযোগকারীর কামিনি কুমার আরো জানান ওয়ারেন্ট অফিসার কিবরিয়া ক্যাম্পের পাশে বসবাসকারী সেটলারদের লেলিয়ে দিয়ে বাগানের প্রায় ১২০০ টি কলা গাছ কেটে দিয়েছে। তিনি হতাশা হয়ে সরকারের কাছে এর বিচার চান।

তিনি বলেন যখন খুশী সেনা সদস্যরা আমার বাগান থেকে কলাছড়া বিনা পয়সায় নিয়ে যেত। আমি গরীব মানুষ, অসহায় এভাবে সেনারা সেটেলার লেলিয়ে দিয়ে আমার কলাগাছগুলো কেটে দিবে জীবনেও ভাবতে পারিনি। আমাকে রাস্তায় বসিয়ে দিয়ে আমার অপূরনীয় ক্ষতি করলো তারা। তিনি সর্বস্তরের কাছে এর সুস্থ বিচার দাবি করেন।

Ads