রাঙ্গামাটি-বান্দরবান সড়কে মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু
২৭ মার্চ ২০১৭, ০৩:৪৪ পিএম
রাঙ্গামাটিতে মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার (২৬মার্চ) সকালে রাঙ্গামাটির আসামবস্তী ব্রীজ থেকে রাঙ্গামাটি পর্বের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব সবিনয় ভট্টচার্য্য, এসএম শাহীন রেজা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে সাজেক -নীলগিরি পর্যন্ত ‘ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা’ নামে তিনব্যাপী এ সাইকেলিং প্রতিযোগিতার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
রাঙ্গামাটির সাজেক ভ্যালী থেকে খাগড়াছড়ি হয়ে বান্দরবানের নীলগিরি পর্যন্ত মোট ২৫০ কিলোমিটার পাহাড়ি পথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে এক নারী সহ মোট ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছে ।
বাঘাইছড়ির সাজেক ভ্যালী থেকে খাগড়াছড়ি হয়ে শনিবার দুপুরে প্রতিযোগীরা রাঙ্গামাটি এসে পৌছায়। রবিবার বিকালে তারা বান্দরবানের নীলগিরির পৌছাবে।






















