রাঙ্গামাটিতে প্রাথমিক শিক্ষা বিভাগের সাংস্কৃতিক দলের উদ্বোধনী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ মার্চ ২০১৯, ০৪:৩৫ পিএম


রাঙ্গামাটিতে প্রাথমিক শিক্ষা বিভাগের সাংস্কৃতিক দলের উদ্বোধনী

রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের সাংস্কৃতিক দলের উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (১১মার্চ) বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংষ্কৃতিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্যঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ঝড়ে পরা রোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৃগোষ্ঠী শিশুদের জন্য পাঠ্যবই প্রদান করছে। তাই সাধারন বইয়ের পাশাপাশি নৃগোষ্ঠীদের মার্তৃভাষার বই চর্চায় শিক্ষা প্রদান করতে হবে। এই সুযোগ সরকার আমাদের করে দিয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।

পরে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Ads