রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা
১১ মার্চ ২০১৮, ০৩:৫৬ পিএম
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন মনি চাকমা নামের এক ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শনিবার মধ্যরাতে বংগলতলী ইউনিয়নের নিজ বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. নাদিম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পার্বত্য চট্টগ্রাম ইউনাইটেড ডেমোক্রেটক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার সকালে বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নতুন মনি চাকমার লাশ উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।





























