ঘরের শত্রু বিভীষণ

তাছলিমা বেগম

২০ জানুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম


ঘরের শত্রু বিভীষণ

তাছলিমা বেগম।

 

ঘরের শত্রু বিভীষণ 
ছিল এবং  আছে 
সফলতার কীর্তি গাঁথা 
মিথ্যা দিয়ে রচে।

নিজের ঝোলা ভারী করতে 
সব করে দেয় শেষ 
ভাবছেনা সে তার কুকর্মে
নষ্ট পরিবেশ।

মীর জাফরও ষড়যন্ত্রে
সফল হয়েছিল
বিশ্বব্যপী বেঈমান বলে 
পরিচিত হলো।

সত্যবাদী নবাবেরা
হেরেও দুনিয়ায় 
ইতিহাসের পাতা জুড়ে 
শ্রদ্ধায় ডুবে রয়।

তবু বিভীষণ মীর জাফররা
ঠিক হলোনা কাজে
সব ঘরেতে বসত করে 
সবখানে বিরাজে।

 

Ads